বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে আমেরিকা প্রবাসীরা

  • আপডেট টাইম শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থদের পাশে দাড়িয়েছেন আমেরিকা প্রবাসীরা। উক্ত প্রবাসীরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রমস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। আমেরিকার নিউইয়র্ক প্রবাসীদের পক্ষে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী ওই ইউনিয়নের কৃতিসন্তান ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশের ছোট ভাই গোপন চন্দ্র দাশ। গতকাল শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের দেয়া ১ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের হাতে তোলে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শৈলেন্দ্র গুপ্ত, নারায়ন তালুকদার, সুভাষ চৌধুরী, আশীষ ব্রত তালুকদার, দেবব্রত দাশ, মলয় দাশ, অনাকুল দাশ, ন”পেশ দাশ, হেমন্ত দাশ, মহেন্দ্র দাশ, সুব্রত তালুকদার, সতেন দাশ, কামনা দাশ, ননী গোপাল তালুকদার ও গৌরাঙ্গ তালুকদার প্রমূখ। পরে অতিথিরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রবাসীদের সহায়তার অর্থ তোলে দেন। এ সময় এলাকাবাসী প্রবাসীদের পাশাপাশি সরকার ও ভিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, সম্প্রতি উক্ত ইউনিয়নের হলিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেলে তারা বিভিন্ন স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। ফলে প্রবাসীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com