শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহর থেকে দিগন্ত বাস চুরির রহস্য উদঘাটন ॥ ৩ চোর আটক ॥ আদালতে স্বীকারোক্তি দিয়েছে বাস চালক জাকির

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে চুরি হওয়া দিগন্ত বাস উদ্ধারের ঘটনায় চালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার মূলহোতা বাস চালক জহিরুল ইসলাম খান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার স্বীকারোক্তিমতে অপর দুই সহযোগি কিশোরগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করেন সদর থানার এসআই কাওসার মাহমুদ তোরণ। আটকরা হল, চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের দাইম উদ্দিনের পুত্র মর্ডান গাড়ির চালক জাকির মিয়া (৪৫), নরসিংদী জেলার রায়পুরা থানার মারজাল গ্রামের আব্দুল জব্বার খানের পুত্র দিগন্ত বাসের চালক জহিরুল ইসলাম খান (৩০) ও মাধবদী থানার নালুয়া গ্রামের রুস্তম আলীর পুত্র গাড়ি চালক জাকির হোসেন (৩৫)। গত বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
তবে জহিরুল ইসলামের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, ৯ জুন ভোরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে উল্লেখিত ৩ জনসহ কয়েকজন দিগন্ত বাস নং (ঢাকা মেট্রো-ব-১৯-০০৫৮) চুরি করে নিয়ে যায়। নরসিংদী বেলাবো থানা এলাকার সড়কের পাশে গ্যাস শেষ হয়ে গেলে সেখানে ইটের ওপর রেখে চাকাগুলো খুলে বিক্রি করে দেয়া হয়। বিষয়টি পুলিশ দেখে ফেললে গাড়ি রেখে তারা সটকে পড়ে। এক পর্যায়ে গাড়িটি জব্দ করে সদর থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি উদ্ধার করে নিয়ে আসেন এবং ২৪ ঘন্টার মধ্যে নরসিংদী, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া, হবিগঞ্জ, আজমিরীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ির চাকা ও মুল্যবান জিনিস উদ্ধার করেন। সেই সাথে তাদের আটক করা হয়। এদিকে এমন একটি অভিযান পরিচালনা করে রহস্য উদঘাটন করায় হবিগঞ্জের বাস মালিক সমিতির পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপরদিকে বাস মালিক মোহনপুর এলাকার সালাউদ্দিন পলাশের স্ত্রী রুনা আক্তার বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com