রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বৃষ্টিপাত কমায় হবিগঞ্জে কমছে নদ-নদীর পানি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টিপাত কিছুটা কমায় কমতে শুরু করেছে হবিগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টা জেলায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৪.০০ মিলিমিটার। এর পূর্বের ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছিল ৪১ মিলিমিটার। আবহাওয়া অফিসের বরাত দিয়ে সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ।
তিনি জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে নদ-নদীর পানি বাড়ছিল। যদিও খোয়াই, কালনি, কুশিয়ারা ও ধলেশ্বরীসহ কোন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তিনি আরো বলেন, বৃষ্টিপাত বাড়লে নদ-নদীর পানি আবারও বাড়তে পারে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২১.২০, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১৩.২০, মাছুলিয়া পয়েন্টে ৯.০৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫, মার্কুলি পয়েন্টে ৮.০৪ ও আজমিরীগঞ্জ পয়েন্টে ৫.৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com