বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট পৌরসভার প্রাক বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ২০২৩/২০২৪ অর্থ বছরের খসড়া বাজেটের উপর আলোচনা ও সুপারিশ প্রনয়নের লক্ষ্যে টিএলসিসির সদস্যদের নিয়ে প্রাক বাজেট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল। পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল টিএলসিসির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমাদের আজকের টিএলসিসি’র সাথে প্রাক-বাজেট আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আপনাদের আজকের সুচিন্তিত মতামতের আলোকেই চুনারুঘাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে। এবারের বাজেট যানজট,জলাবদ্ধতা নিরসন,সড়কপথ সংস্করণ, শিক্ষা, নারী এবং জনবান্ধব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশনের স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থার খসড়ায় রয়েছে। পৌরকরের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পৌরকর এখনও যারা প্রদান করেননি আপনারা যতদ্রুত সম্ভব পৌরকর প্রদান করে পৌরসভার চাকা সচল রাখতে অনুগ্রহ করে সহযোগিতা করুন। তিনি আরও বলেন, ‘৮০% এর উপর কর আদায় না করলে বিভিন্ন বরাদ্দ থেকে পৌরসভাকে বঞ্চিত হতে হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা নুরে আলম, প্রকৌশলী আবু ওবায়েদসহ সকল সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যগণ এবং পৌরসভার গন্যমান্য ব্যক্তিসহ সামাজিক ও সাংবাদিক ব্যক্তিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com