শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জলাবদ্ধতা দূর করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা দুর করতে দিনে ও রাতে পরিচ্ছন্নতা কাজ অব্যাহত রেখেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের দিক নির্দেশনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে শহরের গুরুত্বপূর্ন ড্রেনসমূহে। গতকাল মঙ্গলবার আনসার অফিস সংলগ্ন বাইপাস সড়কের পশ্চিমে এক্সকেভেটরের মাধ্যমে খাল উন্মুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু। হবিগঞ্জ শহরের দক্ষিন ভাগে এক বড় অংশের পানি নিস্কাশিত হয় আনসার অফিস সংলগ্ন বাইপাস কার্লভার্টের মধ্য দিয়ে। বাইপাসের পশ্চিম এলাকায় পানি নিস্কাশন বাধাগ্রস্ত হওয়ায় কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু’র তত্ত্বাবধানে এক্সকেভেটরের মাধ্যমে খালের পানি প্রবাহ বৃদ্ধি করা হয়। এদিকে রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজের আওতায় মঙ্গলবার রাতে নোয়াহাটির বারিধারা এলাকায় ড্রেন পরিস্কারের কাজ পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর প্রিয়াংকা সরকার ও পান্ন কুমার শীল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com