বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিশিষ্ট শিক্ষক ও শিক্ষানুরাগী কালী প্রসন্ন দাস রায়ের পরলোকগমন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শিক্ষক ও শিক্ষানুরাগী কালী প্রসন্ন দাস রায় আর আমাদের মাঝে নেই। দিব্যান লোকান সঃ গচ্ছতু… গত ২১ জুন বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সিলেটের আলহারামাইন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি দেহত্যাগ করেন। তার শেষ অন্তেষ্টিক্রিয়া গ্রামের বাড়ি নবীগঞ্জের কালিয়ারভাঙ্গায় অনুষ্ঠিত হয়। গত ৯ জুন ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেটের আল-হারামাইন হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত ছিলেন। উল্লেখ্য, কালীপ্রসন্ন দাস রায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বানিয়াচং উপজেলার সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করেন এবং নবীগঞ্জ উপজেলার রাজরাণী সুভাষিণী মহিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। পারিবারিক জীবনে স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। তার একমাত্র পুত্র রজত কান্তি দাস রায় বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com