রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ভিক্ষুক নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় সমরাজ বিবি (৬০) নামের এক ভিক্ষুক নিহত হয়েছে। শনিবার বিকালে বড় ভাকৈর ইউনিয়নে কাজির বাজার টু মারকুলি আঞ্চলিক রোডে মুছি বাড়ির সামনে এই দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সমরাজ বিবি বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের আব্দুল হেকিম এর স্ত্রী। প্রতিদিনের ন্যায় ভিক্ষা শেষে তার ভিক্ষার জমানো চাল নিয়ে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কা লেগে রাস্তায় চিৎ হয়ে পড়ে যায় এবং মাথার পেছনে আঘাত পায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এস আই তরিকুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com