বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে হাওরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মহিমাউলা গ্রামে পানিতে ডুবে রিহাব মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল তিনটায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের তৌহিদ মিয়ার পুত্র।
জানা যায়, একটানা বৃষ্টির কারণে বাড়ির পাশে হাওর ডুবে যায়। গতকাল বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় হাওরের পানিতে ডুবে যায় শিশুটি। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকে। এক পর্যায়ে শিশুটি পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com