শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে জন্মাষ্টমীর উৎসবে সমাজকল্যানমন্ত্রী- শচীঅঙ্গণের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাব

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, “বাহুবলের সাথে আমার সম্পর্ক আজকের নয়, সেই মুক্তিযুদ্ধের সময় থেকে। একাত্তরে বাহুবলের পাহাড়ে-জঙ্গলে বহু ঘুরেছি। তাই বাহুবলের প্রতি টানও আমার বেশী।” তিনি গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার জয়পুরস্থ শ্রী শ্রী শচী অঙ্গন ধামে জন্মাষ্টমী উৎসব-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন।
মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, এ মন্দিরের উন্নয়নে সর্বাত্বক চেষ্টা চালাবো।”
প্রফেসর নিখিল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীরঞ্জন সাহা নীর”।
সভায় উপস্থিত পূন্যার্থী নারী-পুরুষদের উদ্দেশ্যে সমাজকল্যান মন্ত্রী বলেন, “আসুন উলুধ্বনি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করি।” এ পর্যায়ে সম্মিলিত কণ্ঠে সকলে উলুধ্বনি শুরু করেন। উলুধ্বনি শেষ হলে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আত্মা সমাবেশের আশপাশে আছে, তিনি আশির্বাদ দিচ্ছেন। আমি সৈয়দ বংশের ছেলে হিসেবে বলছি, আপনাদের কোন স্বপ্ন ব্যথা যাবে না।” এক পর্যায়ে মন্ত্রী গান শুরু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com