শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অত্যাধুনিক সুবিধা ও সর্বোচ্চ সেবার প্রত্যয় ॥ চাঁদের হাসি হাসপাতালের সবুজবাগ শাখার যাত্রা শুরু

  • আপডেট টাইম রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও সর্বোচ্চ সেবার প্রত্যয় নিয়ে চাঁদের হাসি হাসপাতালের সবুজবাগ শাখার যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার দুপুরে ভার্চুয়ালি হাসপাতালটির নতুন শাখার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মো. আবু জাহির এমপি। উদ্বোধক ও প্রধান অতিথি এডভোকেট মো. আবু জাহির এমপিসহ অন্যান্য বক্তারা চাঁদের হাসি হাসপাতালের স্বাস্থ্য সেবার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের নতুন শাখাতেও তাদের সেবার মান ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জল, এনডিসি নাভিদ সারওয়ার ও বীর মুক্তিযোদ্ধা বাবু গৌর প্রসাদ রায়। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, চাঁদের হাসি হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর এডভোকেট সাহেবা সুলতানা রুনু, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হবিগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, হবিগঞ্জ কিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড প্রাতিষ্ঠানিক কমিটির সাধারণ সম্পাদক শাহ জয়নাল আবেদিন রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সেবুল আহমেদ, চাঁদের হাসি হাসপাতালের পরিচালক মো. হাফিজুল ইসলাম, ম্যানেজার নুরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদের হাসি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান জাফর আলী খান ও সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার কাওছার আহম্মদ রোমেল। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ ইলেকট্রিক মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, চাঁদের হাসি হাসপাতালের পরিচালক শওকত আলী খান আজাদ, মোবারক হোসেন সম্রাট, আব্দুল কুদ্দুস, শাফি উদ্দিন রুবেল, মোর্শেদ আলী রকি ও কাজী মুন্সেফ আহমেদ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিরাজুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতী মোঃ মুজিবুর রহমান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com