শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন ২টি শাটল বাস পরিষেবা চালু

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে টিলাগড় পর্যন্ত নতুন দুটি শাটল বাস পরিষেবা চালু করেছে। গতকাল ৯ জুলাই রবিবার দুপুরে ফিতা কেটে এ পরিষেবা সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর, পরিচালক (আইকিউএসি), পরিচালক (অর্থ), গ্রন্থাগারিক, ডেপুটি রেজিস্ট্রার, জনসংযোগ কর্মকর্তা, আইটি সহকারী পরিচালক ও প্রজেক্ট ম্যানেজারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দপ্তর জানায়, চন্ডিপুল-ক্যাম্পাস, তেমুখি-ক্যাম্পাস, কাজিরবাজার-ক্যাম্পাস, হুমায়ুন চত্বর-ক্যাম্পাস, মেন্দিবাগ-ক্যাম্পাস, রিকাবীবাজার-ক্যাম্পাস, সুবিদবাজার-ক্যাম্পাস প্রভৃতি রুটে চলাচলরত ডাবল ড্রেকার বাসের নিয়মিত পরিষেবার পাশাপাশি এ দুটি অতিরিক্ত শাটল পরিষেবা নিয়মিতভাবে চলবে। যা বিদ্যমান বাস পরিষেবাগুলোর পরিপূরক হবে এবং শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা এবং সেখান থেকে ফেরৎ যাত্রা আরও সহজ হবে। একটি শাটল পরিষেবা দুপুর ১২ টায় ক্যাম্পাস থেকে টিলাগড় পয়েন্ট অভিমূখে ছাড়বে ও টিলাগড় পয়েন্ট থেকে দুপুর সাড়ে ১২ টায় ছেড়ে ক্যাম্পাসে ফিরে আসবে। অপর একটি পরিষেবা বিকেল ৩ টায় ক্যাম্পাস থেকে টিলাগড় পয়েন্ট অভিমূখে ছাড়বে ও টিলাগড় পয়েন্ট থেকে বিকেল সাড়ে ৩ টায় ছেড়ে ক্যাম্পাসে ফিরে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক নতুন শাটল বাস পরিষেবার জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা নিশ্চিত যে এই উদ্যোগটি শিক্ষার্থীদের সামগ্রিক অভিজ্ঞতা ও সুযোগ-সুবিধাকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে। আমি এ জন্য বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাই।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com