বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক দেবী চন্দ্র

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ ১০ জেলা প্রশাসককে বদলী করা হয়েছে। তিনদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক পদে রদবদল করে। গতকাল রবিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুসারে হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দ্রকে এবং বর্তমান জেলা প্রশাসক ইশরাত জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
ইতোপূর্বে ২০২১ সালের জানুয়ারি মাসে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়। ইশরাত জাহান বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী শরিফুল ইসলামও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। যোগদানের পর থেকে তিনি হবিগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সফলতার পরিচয় দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com