রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজিতে অফিস-আদালতের কাজে ব্যাঘাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজি শুরু হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে অশান্তি বিরাজ করছে। যদিও প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই, কিন্তু হবিগঞ্জ শহরেই এর ভিন্নচিত্র দেখা গেছে।
গ্রাহকদের অভিযোগ, পিডিবির কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এমনটা হচ্ছে। জরুরি প্রয়োজনে ফোন রিসিভ করাতো দূরের কথা তাদের ইচ্ছামাফিক ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করে যাচ্ছেন। যা জেলার কোথাও এতোবেশি লোডশেডিং করা হচ্ছে না। একেতো ভ্যাপসা গরম, অন্যদিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মাঝে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ আসা যাওয়ার কারণে রাতের বেলা মানুষ ঘুমাতে পারছেন না। এ ছাড়া ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ৮-১০ ঘণ্টা হবিগঞ্জ শহরে লোডশেডিং করা হয়েছে। এতে করে অফিস আদালতের কাজের ব্যাঘাত ঘটে। এদিকে রাতের বেলা বিদ্যুৎ না থাকায় পত্রিকা প্রকাশনায় বিঘ্ন ঘটছে। তবে পিডিবির পক্ষ থেকে বরাবরের মতো একই আশার বাণী শোনানো হয়, বলা হয়, বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় এমনটা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com