শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত হবিগঞ্জে দ্বিতীয় দিনেও ভোগান্তি

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দিনেও প্রাইভেট চিকিৎসকদের কর্মবিরতি থাকায় ভোগান্তি পোহাতে হয় সদর হাসপাতালে আসা রোগীদের। অনেকেই প্রাইভেট হাসপাতালে সিজার কিংবা জটিল রোগের অপারেশনসহ পরীক্ষা নিরীক্ষা করাতে পারেননি। ফলে চাপ বাড়ে সদর হাসপাতালে। এদিকে হাসপাতালেও চিকিৎসক সংকট থাকায় রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেকে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরেন। আবার অনেকেই ঢাকা-সিলেটের হাসপাতালে রেফার্ড হয়ে যান।
এদিকে গতকাল দিনভর কর্মবিরতি থাকার পর বিকালে ঢাকা সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকের জামিনের পর ৭ দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়। এর পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত রবিবার দুই দিনের কর্মবিরতির ঘোষণা দেয়া হয় ঢাকা থেকে। ফলে সারাদেশেই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com