শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জ উপজেলা মৎস্য কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য সাপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও মৎস্য অফিসার আনিছুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসার সফিকুল ইসলাম, কৃষি অফিসার বনি আমীন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ সোরাব আহমেদ, সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব, এসআই আনোয়ার হোসেন, একাডেমিক সুপার ভাইজার হায়দার আলী মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আনিসুর রহমান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যচাষী, মৎস্যজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভার জাতীয় মৎস্য সাপ্তাহ পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com