শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবল ও শায়েস্তাগঞ্জের পৃথক স্থানে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল ও শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের পৃথক স্থানে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ আগস্ট) বাহুবল ও শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। তারা হলো- বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের নোয়াগড় গ্রামের জুলহাস মিয়ার কন্যা তোহা মিয়া (৬) ও শায়েস্তাগঞ্জের বারলাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রিহান মিয়া (৩)।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান জানান, বাড়ির পাশের ডোবায় পড়ে তোহা মারা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, গতকাল বুধবার দুপুরে শিশু রিহান বাড়ির সবার অগোচরে পাশের ময়লাযুক্ত একটি ডোবায় পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ ওই ডোবায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে আইনের গ্যাড়াকলে পড়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দুইটি হাসপাতালে পড়ে আছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com