বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে মারধোর

  • আপডেট টাইম বুধবার, ২০ আগস্ট, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে চড়-থাপ্পর দিয়ে লাঞ্ছিত করেছে এক যুবক। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে ওই ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়-উপজেলার নারায়নপুর গ্রামের আনু মিয়ার মেয়ে সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীকে একই গ্রামের আবু মিয়ার ছেলে শাহীন মিয়া কলেজে আসার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। তার বান্ধবীদের কাছে ওই ছাত্রীর মোবাইল নাম্বার চায়। সে মোবাইল নাম্বার দিতে অস্বাীকার এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শাহিন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল মঙ্গলবার সকালে ওই ছাত্রী বাড়ী থেকে কলেজে আসার পথে শাহীন তার গতিরোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ছাত্রী তা প্রত্যাখ্যান করায় শাহীন তাকে চড়-থাপ্পর মেরে রাস্তার পাশে ময়লা পানিতে ফেলে দেয়। ছাত্রী বিষয়টি কলেজে এসে জানালে কলেজের অধ্যাপক পংকজ কুমার রায় তাকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামে কার্যালয়ে যান এবং একটি লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই যুবককে গ্রেফতারের নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে মামলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com