শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে হুট করে বেড়ে গেছে পেয়াঁজ রসুন ও ডিমের দাম ॥ মনিটরিং দাবি

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হঠাৎ করে পেয়াঁজ, রসুন ও ডিমের দাম বেড়ে গেছে। তবে ক্রেতারা মনে করছেন, এসব পণ্য সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়িয়ে থাকেন। অচিরেই যদি বাজারে মনিটরিং করা না হয় তাহলে আরও বাড়াতে পারে তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর ও চাষী বাজারসহ বিভিন্ন বাজারে পেয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, বর্তমানে ৫০ থেকে ৬০ টাকা, রসুন ছিলো ৮০ থেকে ১শ টাকা, বর্তমানে ১৫০-২৫০ টাকা কেজি, এ ছাড়া ডিমের হালি ছিলো লাল ৪৫ টাকা, বর্তমানে ৫৫-৫৮ টাকা, হাঁসের ডিম পূর্বে ৫০ থেকে ৫৫ টাকা, বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা। এ ছাড়া অন্যান্য নিত্য পণ্যের জিনিসও সিন্ডিকেট করে বাড়ানোর চেষ্টা করছে অসাধু ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের দাবি অতিরিক্ত দামে পাইকারদের কাছ থেকে কিনতে হয়। এ কারণে একটু লাভে বিক্রি করা হয়। এদিকে ক্রেতারা জানান, একেতো গ্যাস, বিদ্যুতের দাম বেড়েছে, অন্যদিকে বাজারে গিয়ে কোনো কিছুই কম টাকায় পাওয়া যায় না। এ আবার পেয়াজ, রসুন, ডিমের দামও বেড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com