শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে মাওঃ সাঈদীর গায়েবানা জানাযার নামাজ থেকে আটক ৭

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সাগরদিঘী পাড়ে জামায়াতের কেন্দ্রীয় কমিটির নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযার নামাজ পড়াকালে ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশের অনুমতি না নিয়ে গায়েবানা জানাযার নামাজের প্রস্তুতি নেয়। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানাযার নামাজ পড়তে বারণ করেন। এ সময় তাদের সাথে বাকবিতণ্ডা হয়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। অন্যান্যরা সটকে পড়ে। ওসি (তদন্ত) আবু হানিফ জানান, নিষেধ থাকার পরও তারা গায়েবানা জানাযার প্রস্তুতি নিলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গায়েবানা জানাযার নামাজের প্রস্তুতিকালে কয়েকজন লোক ছুটাছুটি করছিল। তখন তাদের আটক করা হয়েছে। তাদের যাছাই বাছাই চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com