বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বাঘাসুরায় মসজিদের ইমামকে মোটরসাইকেল উপহার দিলেন মুসল্লীরা

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাঘাসুরা এলাকার মুসুল্লিদের কাছ থেকে একটি মোটরসাইকেল উপহার পেলেন মসজিদের ইমাম। মোটরসাইকেলটি উপহার দেওয়া হয়েছে ১১নং বাঘাসুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিয়াজ নগর গ্রামের মধ্যে মহল্লার রিয়াজ নগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব ক্বারী নাসির উদ্দিন কে। গতকাল ১৮ অক্টোবর শুক্রবার জুম্মার নামাযের পর সমবেত মুসুল্লিদের উপস্থিতি হোন্ডা ব্র্যান্ডের ১১০ সিসির নতুন মোটরসাইকেলের চাবিটি ইমামের হাতে তুলে দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত মহল্লার সামছুল আলম পাবেল ও এলাকার কিছু যুবকেরবকের উদ্যোগে উনাকে এই মোটরসাইকেলটি উপহার দেয়া হয়। আলহাজ্ব ক্বারী নাসির উদ্দিন হুজুর রিয়াজ নগর কেন্দ্রীয় জামে মসজিদে বিগত ২৩ বছর যাবত ইমামতি করছেন। তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামে, মসজিদ থেকে ইমাম সাহেবের বসতবাড়ি প্রায় ৪ কিলোমিটার দুরত্বে। এতদূর থেকেও তিনি প্রতিদিন নিয়ম করে ৫ ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়াচ্ছেন।
এই বিষয়টি এলাকার যুবকরা দীর্ঘদিন যাবত পর্যবেক্ষণ করছিলেন। তাই তারা ৮/৯ জন যুবক উদ্যোগ নিয়ে এলাকার কিছু মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করেন। উত্তোলন করা টাকায় মোটরসাইকেল ক্রয় করে ইমাম সাহেবকে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, আমরা এলাকাবাসী ইমাম সাহেবের কাজে মুগ্ধ হয়েছি। তার মধ্যে সকল প্রকার সৎগুন বিরাজমান। তিনি অনেক দূর থেকে নিয়মিত এসে নামায পড়ান। মোটরসাইকেল পাওয়াতে এখন আরও অনেক সহজ হয়ে যাবে।
এ ব্যাপারে রিয়াজনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব ক্বারী নাসির উদ্দিন বলেন, এলাকাবাসী প্রকৃতপক্ষে একজন ইমাম সাহেবকে সম্মানিত করেছেন। একজন ইমাম সাহেব সমাজকে পরিশুদ্ধ করতে কাজ করেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এলাকার মুসুল্লিদের ভালবাসায়। এক কথায় অভিভূত হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com