শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতকাল শুক্রবার সকালে হাসপাতালের ২য় তলায় স্ক্যানু ওয়ার্ডে হুরগাঁও গ্রামের বাছিত মিয়ার নবজাতক চিকিৎসায় অবহেলায় মারা গেছে মর্মে স্বজনরা চিকিৎসক ও নার্সদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি শান্ত হয়।
বাছিত জানান, গত বৃহস্পতিবার তার স্ত্রী বিথী আক্তার সুমনা প্রসব ব্যথা নিয়ে বিকাল ৪টার দিকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হলে সিজারের পর কন্যা সন্তান জন্ম হয়। সামান্য অসুস্থ থাকায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসায় তার নবজাতক সুস্থ হয়। এরপর তাকে স্ক্যানুতে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর সারারাত থেকে সকাল পর্যন্ত কোনো নার্স কিংবা চিকিৎসক নবজাতকের খবর নেননি। শুধু বক্সে ভরে রেখে দেয়া হয়। সকালের দিকে এক নার্স গিয়ে বলে নবজাতক অসুস্থ। রক্ত পরীক্ষা করতে হবে। তখন বাছিত মিয়া প্রাইভেট ক্লিনিকে রক্ত পরীক্ষা নিয়ে আসে। তখন পর্যন্ত তার নবজাতক সুস্থ ছিল। কিন্তু দুপুরের পর সে মারা যায়। এরপরও কোনো চিকিৎসক আসেননি। রোগীর স্বজনরা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com