শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পুলিশের দুই মামলায় মাধবপুরের জনপ্রতিনিধিসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আসামী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জে ১৯ আগস্ট বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রায় পুলিশের বাঁধা এবং পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলায় মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহ-সভাপতি হাজী আরজু মিয় মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেল, পৌর সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বাঘাাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ মেম্বার, বিএনপি নেতা হাজী মহিবউল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লা, যুগ্ম আহবায়ক মশিউর রহমান মুর্শেদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলহাসউদ্দিন রিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, রাশেল আহম্মদ, মনির পাঠান, আলমামুনসহ বিপুল নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এ দিকে মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার আতংকে ভোগছে নেতাকর্মীরা। পুলিশ সোমবার দিবাগত রাতে নেতাকর্মীদের গ্রেফতারের জন্য বাসা বাড়ীতে অভিযান চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com