শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য ফারুকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য ফারুক মিয়া (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এসব ঘটনার মূলহোতা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের গডফাদার ল্যাংড়া তালেবের নাম প্রকাশ করেছে। পুলিশ ইতোমধ্যে তাকে ধরতে অভিযান চালালেও কৌশলে সে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য জানান পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
তিনি জানান, চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত আব্দুস সহিদের পুত্র ফারুক মিয়া তার গডফাদার তালেবের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটের বিভিন্ন স্থানে বাসা বাড়িতে স্প্রে করে চুরি করতো। গত ২৩ আগষ্ট গভীর রাতে স্থানীয় জনতা পাহারারত অবস্থায় শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের কালা মিয়ার বাড়ি থেকে ফারুককে চেতনানাশক স্প্রে, দেশীয় অস্ত্র, গাড়ির চাবি, গ্রিল কাটার মেশিন, চাইনিজ কুড়াল, সিএনজির ভুয়া নেমপ্লেট, সিসি ক্যামেরাসহ বিভিন্ন উপকরণসহ আটক করে পুলিশে সোপর্দ করে। সে পুলিশের কাছে এসব তথ্য প্রকাশ করে। পুলিশ সুপার জানান, ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে। পুলিশ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারুক ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, চেতনানাশক স্প্রে প্রয়োগ করে ওই চক্রটি চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জে অর্ধশতাধিক বাসা বাড়িতে চুরি সংঘটিত করে। এতে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়েন। তাদের হাত থেকে পুলিশ সাংবাদিকও রেহাই পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com