রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ॥ ৬টি ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩১৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ধলিয়াছড়া বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। এ সময় ৬টি ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন-এর নেতৃত্বাধিন কোর্ট এ অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্টরা জানান, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ধুলিয়াছড়া বালু মহাল এলাকায় দীর্ঘদিন ধরে ফয়জাবাদ বাগানের বাসিন্দা বসন্ত গড়াইতের পুত্র মিটুন গড়াইত ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন-এর নেতৃত্বাধিন কোর্ট এ অভিযান পরিচালনা করে। মিটুন গড়াইতকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আটককৃত ৬টি ড্রেজার মেশিন স্থানীয় মেম্বার-এর জিম্মায় প্রদান করা হয় এবং ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। এ সময় বাহুবল মডেল থানার এক দল পুলিশ উপস্থিত থেকে অভিযানে সহায়তা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com