শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই ॥ ২০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গ্যাস সিলিন্ডিার দোকানে বিস্ফোরণে পর অগ্নিকান্ডের ঘটনায় ৪ ব্যবসায়ীর দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আন্দিউড়া ইউনিয়নের চকবাজারে এ অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর দেড়টার দিকে হঠ্যাৎ করে ব্যবসায়ী নন্দন দেবের গ্যাস সিলিন্ডারের দোকানে বিকট শব্দে আগুনের লেলিহান শিখা উপরের দিকে জ্বলতে দেখা যায়। এ সময় আগুন মুহূর্তের মধ্যেই সজল দেবের মুদি মালের দোকান, অসীম দেবের ফার্মেসী, অমর ঠাকুরের কম্পিউটারের দোকানে ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনের বিকট শব্দে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় স্থানীয় লোকজন আগুন নেভাতে ভয়ে এগিয়ে আসেন। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে দোকানে গ্যাস সিরিন্ডার থাকায় অগ্নিকান্ডের মাত্রা ও তীব্রতা বেশি ছিল। খবর পেয়ে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে বাজারকে রক্ষা করা সম্ভব হয়েছে। ব্যবসায়ীদের দাবি ক্ষয় ক্ষতির পরিমান ২০ লাখ টাকার বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com