শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গউছ সহ ৫ নেতাকর্মীকে শ্যোন অ্যারেষ্ট দেখিয়ে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক পদত্যাগকারী মেয়র জি কে গউছ, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, রুবেল আহমেদ চৌধুরী ও মুশফিক হোসেনসহ ৫ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন হবিগঞ্জের আদালত। এদিকে জি কে গউছকে ডিভিশন দেওয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় গ্রেপ্তার করা জি কে গউছকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগনিজেন্স-১) মো: জাকির হোসাইনের আদালতে আনা হলে তিনি এ আদেশ দেন। এ সময় সাবেক মেয়র জি কে গউছসহ নেতাকর্মীদের এক নজর দেখার জন্য ভিড় করেন নেতাকর্মীরা। এ ভিড় সামলাতে বিপুল পুলিশকে হিমশিম খেতে হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে জি কে গউছ কারাগারে থাকাকালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ঢাকায় ডিবি কার্যালয়ে গত বুধবার তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন হাইকোর্ট থেকে হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com