শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে দুই ব্যবসায়ীর বাসায় আবারও স্প্রে নিক্ষেপ

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে কোনো অবস্থাতেই দমন করা যাচ্ছে না স্প্রে পার্টির সদস্যদের। একের পর স্প্রে নিক্ষেপ করে জনমনে আতংক ছড়িয়েই যাচ্ছে চক্রটি। এদিকে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামালের ধারাবাহিক ব্যর্থতায় এবার এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ডিবির ওসিকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। গত সোমবার রাত ১২টায় শায়েস্তাগঞ্জকে আলী প্লাজার ব্যবসায়ী বিসমিল্লাহ গার্মেন্টের্সের স্বত্তাধিকারী জাবেদ মিয়ার বাসায় দুর্বৃত্তরা স্প্রে প্রয়োগ করে। এ সময় তার স্ত্রী তামান্না জাহান লিভনা, পুত্র ইসরাক জাবেদ (৯), ভাতিজি একই মার্কেটের ফ্যাশন মহলের স্বত্তাধিকারী আব্দুল কাদিরের পুত্র রুহি কাদির (৮) অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার চেচাঁমেচি শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অচেতন অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা জানান, পুলিশের ওপর ভরসা করে লাভ নাই। নিজেরাই পাহারা দেয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাদের ধারণা, এদেরকে নির্মূল করতে পুলিশ ব্যর্থ হয়েছে। এমন অবস্থা থাকলে প্রশাসনের আল্টিমেটামের ৭ দিন পার হলে তারা কর্মসূচি দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com