শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সদর থানার সাবেক এসআই ইসমাইল হোসেনের ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার সাবেক এসআই মোঃ ইসমাইল হোসেন ভূইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)। গত মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কোর্টে একটি মাদক মামলায় সাক্ষ্য দেয়ার জন্য আসেন। সাক্ষি শেষে তিনি আদালত থেকে বের হয়ে এলে বুকে ব্যথা অনুভব করেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে গতকাল বুধবার ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মোঃ ইসমাইল হোসেন হবিগঞ্জ সদর থানা, কাশিমনগর ফাঁড়িতে দায়িত্ব পালন শেষে সর্বশেষ সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি সাক্ষি দিতে হবিগঞ্জ আসেন। তিনি কুমিল্লা জেরার দেবিদ্বার থানার কমলা বাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বৎসর। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com