বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরই নারীর ক্ষমতায়নে উদ্যোগ নিয়েছিলেন। জাতীয় সংসদে নারী আসন সংরক্ষণ করেছিলেন। তা আরও এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করেছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের ৬০ শতাংশ চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন। যুগানস্তকারী এই পদক্ষেপে এইচএসসি পাস করে একজন নারী খুব সহজেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ফলে যৌতুকের ব্যাধি থেকে মেয়েরা রক্ষা পেয়েছেন। তাদের পরিবার এখন মাথা উঁচু করে সমাজে বাস করছেন।
তিনি আরও বলেন, আমাদের সরকার জাতীয় পরিচয়পত্রে বাবার পাশাপাশি মায়ের নাম সংযোজন করেছে। এভাবেই নারীর মর্যাদাকে সমুন্নত করেছেন শেখ হাসিনা। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঈনুল হক আরিফ, পইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু প্রমুখ। সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম এ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীসহ দুই সহশ্রাধিক নারী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com