রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির,মাধবপুর থেকে ॥ মাধবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এক র‌্যালী বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহআলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, পৌর সচিব আমিনুল ইসলাম, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর প্রমূখ। এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুর রহমান সোহাগ, মিজানুর রহমান, মাসুদ খান, সৈয়দ সোহেল, ফারুকুর রহমান ফারুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন। দিবস উপলক্ষে হল রুমে বিভিন্ন দপ্তরের স্টল বসেছে। এর আগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান জনপ্রতিনিধি সহ স্টল গুলো পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com