রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্থানীয় সরকার দিবসে এমপি আবু জাহির ॥ স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাঙালি এখন আর ফকির-মিসকিনের জাতি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ও স্বাস্থ্য, কৃষিসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। গতকাল জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা এগিয়ে নিতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে তৃণমূল জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নূরুল ইসলাম প্রমুখ। এর আগে বর্ণাঢ্য র‌্যালি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com