শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. কামরুল হোসাইনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া এলাকা থেকে ভারতীয় মদসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম স্বপন ইসলাম সেলিম (৩৩)। সে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়াছড়া ছিমাইলত গ্রামের মো. মুসলিম মিয়ার পুত্র। পুলিশ তার হেফাজত থেকে অবৈধ পন্থায় ভারত থেকে সংগ্রহ করা ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদারতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com