শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ৬ কেজি গাজা ও মাইক্রোসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুরাতন সাদা প্রাইভেটযোগে পলিথিনে ঢাকা কস্টেপে টায়ার বানানো গাঁজার চাকা বানিয়ে সুকৌশলে গাঁজা পাচারকালে মোঃ বাচ্চু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে মাইক্রোসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মাইক্রোকারের প্যাড কভারের ভেতরে কস্টেপ যুক্ত টায়ার বানানো গাঁজার চাকা বানিয়ে তাতে গাঁজা বহন করা হচ্ছিল। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চুনারুঘাট ভারত সীমান্ত এলাকা থেকে এক যুবক গাঁজা পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে থানার উপপরিদর্শক এসআই অজিতকুমার তালুকদার ও এএসআই দেলোয়ার হোসেন সহ একদল পুলিশ চুনারুঘাট পৌর শহরের চন্দনা আসামপাড়া বাইপাস সড়কের জান্নাত স-মিলের সামনে অভিযান চালিয়ে ওই মাইক্রোকার থেকে ৬ কেজি গাঁজাসহ ওই বাচু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাচ্চু চুনারুঘাট ভারত সীমান্তবর্তী টেকেরঘাট এলাকার মৃত আব্দুল গনির পুত্র। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে (২৩ সেপ্টেম্বর) শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com