বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি)’র উদ্যোগে উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তাদের নিয়ে ইউসিবি এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মাধবপুর শাখা ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্য। কর্মশালা উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, এ সময় জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক বধু মিয়া প্রমুখ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি) মাধবপুর শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্য জানান, উদ্যোক্তাদের মধ্যে সার বিতরণ করা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কৃষি ও কৃষিবান্ধব ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের পক্ষ থেকে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ করা হচ্ছে। কৃষি ও কৃষকের পাশে দাঁড়াতে ইউসিবি ব্যাংক নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com