বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ॥ গ্রেফতার ২

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে আপত্তিকর ছবি ইন্টারনেটে ছাড়িয়া দেওয়ার ভয়ভীতি দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মাধবপুর থানার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভিকটিম বাদী হয়ে মাধববপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে আটক করে। আটককৃতরা হল, মাধবপুর থানার সুলতানপুর গ্রামের জারু মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৬), ইদ্রিছ আলীর ছেলে জজ মিয়া (৩৫)। মামলার আরেক অভিযুক্ত বৈস্টবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে মাজারুল ইসলাম (৩০) পলাতক রয়েছে।
মামলার লিখিত অভিযোগ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তিনি তার সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন।
অভিযুক্ত মাজারুল ইসলাম কৌশলে ভিকটিমের একটি আপত্তিকর ছবি উঠিয়ে সেই ছবি ইন্টারনেটে ছাড়িয়া দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে আসছিল। গত ২৭ সেপ্টেম্বর রাতে মাজহারুল ওই নারীর বাড়ীতে প্রবেশ করলে তার সাথে আসা ফারুক মিয়া ও জজ মিয়া ভিকটিমকে বাড়ির পাশে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে মুখ খুললে তাকে ও তার ছেলে মেয়েদের হত্যা করা হবে এবং ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ব্যপারে মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মাধববপুর থানায় মামলা দায়ের করেছেন। আমরা দুইজন আসামীকে গ্রেপ্তার করেছি। অপর আসামীকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com