বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আসামপাড়া বাজারের দোকানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৬৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাল্লা সীমান্তের আসামপাড়া বাজারের আবারো দুই ব্যবসায়ীর দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ কারনে ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে আতংক।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় চোরেরা বিকাশ ব্যবসায়ী জাকিরের দোকানের ভেড়া কেটে প্রবেশ করে একটি লেপটপ, ৮টি মোবাইল, ১টি বিকাশের মোবাইল ও নগদ টাকাসহ বিপুল পরিমান মালামাল চুরি করে নিয়ে যায়। একই সময় সাইকেল মেরামতকারী আলতা মিয়ার দোকানের একই কায়দায় প্রবেশ করে চুরি করে নিয়ে যায় নগদ ১৩ হাজার টাকা। বিগত ২ মাস পুর্বে বিকাশ ব্যবসায়ী নিজামের ঘরে একই পন্থা অবলম্বন করে একদল চোর ৪ লাখ টাকার মালামাল চুরি করেছিল। আসামপাড়া বাজারের ব্যবসায়ীরা বলেন, গত রমজান মাসে বাজারে কয়েকটি চুরি ও অপকর্ম সংঘটিত হলে বিতর্কীত বাজার সেক্রেটারী আঃ মালেককে অপসারন করে নতুন বাজার কমিটি গঠনের দাবী উঠলে গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে ঈদুল ফিতরের পরে নতুন কমিটি গঠনের আশ্বাস দেন। কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় একটার পর একটা অপকর্ম ঘটে চলেছে। আঃ মালেকের নিয়োজিত বাজার পাহাড়াদাররাই এসব অপকর্ম করছে কিনা তা খতিয়ে দেখে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করে ব্যবসায়ীদের জান-মাল হেফাজত করার দাবী তুলেছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com