বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি মজিদ খান টুর্নামেন্টের গ্রুপ পর্বে মন্দরী ও সৈদ্যরটুলা ক্লাবের বিজয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এড. আব্দুল মজিদ খান এমপি ফুটসাল ফুটবল টুর্ণামেন্টর চতুর্থ দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় ও ৪টায় ঐতিহাসিক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এড়ালিয়ার মাঠ) ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় এ কে অলস্টারকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে মন্দরী স্পোর্টিং ক্লাব।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় মন্দরী ক্লাবের গোলকিপার আমির হোসেন। অপরদিকে, দিনের দ্বিতীয় খেলায় ইউনিটি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় সৈদ্যরটুলা স্পোর্টিং ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে সৈদ্যরটুলা ক্লাবের খেলোয়াড় রকি।
খেলায় রেফারি হিসেবে দায়িত্বপালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) র তালিকাভুক্ত ওমর শেখ জিতু। অপর খেলায় রেফারি দায়িত্ব পালন করেন আবুল কাশেম।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ এবং টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি শাহিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টি অনুষ্ঠিত হচ্ছে। টুর্ণামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছে বানিয়াচং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) টুর্ণামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় বিকাল ৩টায় মুখোমুখি হবে চাচা-ভাতিজা ফুটবল ক্লাব বনাম আদমখানী স্পোর্টিং ক্লাব-এ।
অপর খেলায় বিকাল ৪ টায় আলী একাডেমী-এ মুখোমুখি হবে ফয়েজ স্পোর্টিং ক্লাবের। খেলা দুইটি অনুষ্ঠিত হবে যথারীতি বানিয়াচং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এলাড়িয়ার মাঠ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com