শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এসেড হবিগঞ্জ এর ফোকাস গ্রুপ আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এসেড হবিগঞ্জ এর আয়োজনে উপজেলা সহকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক (প্রাথমিক ও মাধ্যমিক), অভিভাবক, এসএমসি, ধর্মীয় নেতা ও বিদ্যোৎসাহীদের সাথে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় এসেড হবিগঞ্জ এর কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন, গণসাক্ষরতা অভিযানের কর্মকর্তা আব্দুল কদ্দুছ প্রিন্স, এসেড হবিগঞ্জ এর ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার আব্দুল মজিদ, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কাউছার আহমেদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। এ ছাড়াও আলোচনা সভায় এসেড হবিগঞ্জ এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ কোভিড-১৯ অতিমারি কালীন শিখন ক্ষতি ও পুনরুদ্ধারসহ সংশ্লিষ্ট নানা দিক নিয়ে পর্যালোচনা করেন। বক্তাগণ বলেন- কোভিডকালীন সময়ে দীর্ঘ বিরতির পর সকল শিক্ষার্থী শ্রেণিকক্ষে ফিরেনি। যারা ফিরেনি তাদের একটি অংশ (মেয়ে শিক্ষার্থী) বিয়ে হয়ে গেছে। তাছাড়া একটি অংশ পরিবারের ব্যয় নির্বাহে জীবন জীবিকার তাগিদে বিভিন্ন কর্মে নিয়োজিত হয়ে পড়ে। তাদেরকে বিদ্যালয়ে ফেরাতে হবে। আর এজন্য প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ। বিশেষ করে যারা বিদ্যালয়ে ফিরেনি তাদের চিহ্নিত করে আর্থিক সুবিধাসহ তাদের জন্য দৈনন্দিন খাবারের সুব্যবস্থা করা গেলে আবারো তাদের বিদ্যালয়মুখি করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com