রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাদির আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের পাশ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে। নিহত সাদির আলী রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- শুক্রবার দুপুরে টানা বৃষ্টির মধ্যে রোকনপুর গ্রামের পাশ্ববর্তী হাওরে নিজের ফসলি জমিতে কাজ করছিলেন কৃষক সাদির আলী (৪৫)। এসময় হঠাৎ আকস্মিকভাবে বজ্রপাত হলে বজ্রাঘাতে কৃষক সাদির আলী ঘটনাস্থলে নিহত হন। পানিউমদা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন- দুপুরে হঠাৎ আকস্মিক ভাবে বজ্রপাত হলে আমার ওয়ার্ডের বাসিন্দা সাদির আলী মারা যান। পরে হাওরে কাজে থাকা অন্যান্য কৃষক তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন- বজ্রপাতে এক কৃষক মারা গেছেন বিষয়টি আমারা জেনেছি, নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com