শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ক্যান্সারের কাছে হেরে গেলেন লাখাইয়ের বাসিন্দা সাংবাদিক আতাউর রহমান ইমরান

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক আতাউর রহমান ইমরান। তিনি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৭) বছর। ইমরান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম লিয়াকত ও লাখাই উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফয়েজুন নেছার একমাত্র পুত্র। তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুশান্ত দাস গুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান মানিক, উপ সম্পাদক রায়হান উদ্দিন সুমন এবং বার্তা সম্পাদক তারেক হাবিবসহ হবিগঞ্জের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আতাউর রহমান ইমরান দৈনিক আমার হবিগঞ্জ ছাড়াও জাতীয় দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com