শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পূজামন্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার নাগরিকদের যার যার ধর্ম পালন করার অধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
সংসদ সদস্য বলেন, আমরা বিশ্বাস করি সকলকে তাঁদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা ও অধিকার দিয়ে আসছি এবং দিয়ে যাব। তিনি বলেন, ধর্মীয় উৎসব আসলে একটি অশুভ শক্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এ বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। এরপরও যদি কেউ সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে তাহলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নজির উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, কতিপয় দুস্কৃতিকারী অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সকল পর্যায়ের মানুষকে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
পরে এমপি আবু জাহির সদর উপজেলার ৭৮টি পূজামন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের হাতে ৫০০ কেজি করে সরকারি চালের অর্থ হস্তান্তর করেন। এর আগে তিনি ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ এবং আরও অর্ধশত নারী-পুরুষের মাঝে ঐচ্ছিক তহবিলের ১ লাখ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান এমএ মোতালিব, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com