রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিনামূল্যে আইনী সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের সাথে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সম্পা জাহানের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিনামূল্যে আইনী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা জজ এর সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড এর আয়োজনে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র সহকারী জজ সম্পা জাহান তার বক্তব্যে বলেন, সরকার লিগ্যাল এইডের মাধ্যমে অসহায়দের পাশে থেকে লিগ্যাল এইডের মাধ্যমে সুবিচার পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছেন। এক সময় মানুষ বিভিন্নভাবে নির্যাতিত ও ন্যায্য হক থেকে বঞ্চিত হতো। চোখের জল ফেলত নিরবে। মামলার টাকা যোগাড় করতে পারতো না। এতে ন্যায় বিচার পাওয়া দূরে থাক।
মামলাই আসতো না। এখন মানুষ লিগ্যাল এইডে এসে তাদের বিষয়গুলো আবেদনের মাধ্যমে উপস্থাপন করে ন্যায় বিচার পাচ্ছে। আশা করি আপনাদের মাধ্যমে লিগ্যাল এইডের বিচার কার্যক্রম জানতে পারবে এবং সচেতন হওয়ার সুযোগ হবে। তাই তিনি মিডিয়ায় প্রচারের দাবি জানান। এ ছাড়া প্রতিটি উপজেলা ইউনিয়ন ও গ্রামে প্রচারণাসহ ভূমিকা রাখতে সাংবাদিকদের অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর সহ সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকরা লিগ্যাল এইডকে সকল ধরণের সহযোগিতার আশ^াস দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com