বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফিলিস্তিনের উপর নির্বিচারে হামলার প্রতিবাদে বানিয়াচঙ্গে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ইজরাইল কর্তৃক শান্তিকামী ফিলিস্তিনের উপর বর্বরোচিত বোমা হামলার প্রতিবাদে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৪নং ইউনিয়ন পরিষদের সামনে এক পথসভায় মিলিত হয়। ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শোয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর সঞ্চালণায় বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা শায়খুল হাদিস মখলিছুর রহমান, কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা আব্দুল অলি, নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সহসভাপতি হাফেজ মাওলানা শাহ্ খলিল আহমদ, মাওলানা শায়খ ইকবাল হোসাইন ও মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারী। সভায় বক্তাগণ বলেন, দখলদার ইজরাইল কর্তৃক শান্তিকামী ফিলিস্তিনের উপর বর্বরোচিত বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যেভাবে নিরীহ নারী-পুরুষ ও শিশুদের উপর বোমা মেরে হত্যা করা হচ্ছে তা গণহত্যার শামিল। সময় এসেছে স্বাধীন ফিলিস্তিন গঠন করার। বিশ্বে প্রায় ২শ’ কোটি মুসলমানদেরকে ইমান ও তাহজিব-তামুদ্দুনের ক্ষেত্রে সোচ্ছার হতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, ফোরামের সহসভাপতি হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ সুহাইল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহির উদ্দিন সোহেল, আইন বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, কোষাধ্যক্ষ হাফেজ আখলাকুর খান পিয়ার, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন আলতু, প্রচার সম্পাদক মাওলানা মোজাম্মিল হোসেন, দেওয়ান শোয়েব রাজা, সিনিয়র সদস্য সাংবাদিক আব্দাল মিয়া, হাফেজ আলা উদ্দিন, আক্তার মিয়া, মোঃ দেলোয়ার লস্কর, হাবিবুর রহমান, হাফেজ আল আমিন, শেখ মোঃ আল আমিন, হাফেজ তোফাজ্জুল হোসেন ও মাহমুদ আলীসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com