শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে দূর্গা পূজা নির্বিঘ্ন করতে কাজ করেছে আনসার সদস্যরা

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দূর্গা পূজায় পূজা মন্ডপের নিরাত্তা রক্ষায় আনসারের সদস্যগণ প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষনিক নির্বিঘ্নে দায়িত্ব পালন করেছে। তারা পূজাকে নিরবিঘ্ন ও শান্তিপূর্ন করতে দিনরাত পূজার মন্ডপেই অবস্থান করেছে। এতে অনেকেই আনসার সদস্যগণকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু তাদের জন্য ছিল না কোন থাকার স্থান বা খাবারের ব্যবস্থা। এ নিয়ে আনসার সদস্যগণ দুঃখ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় ৭৬টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এর অধীনে বাছাইকৃত আনসার ভিডিপির ৩৫৬ সক্রিয় পুরুষ সদস্য ও ১৫২ জন মহিলা সদস্য নির্বিঘ্ন দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে সাধারণ ও গুরত্বপূর্ন মন্ডপে ৬ জন এবং অধিক গুরত্বপূর্ন মন্ডপে ৮ জন করে নিরাপত্তা জোরদারের জন্য প্রেরণ করা হয়। দায়িত্ব পালনকালীন সময় গত রবিবার রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপে দায়িত্বরত আনসার সদস্য মোঃ কাউসার আহমেদ সকাল ১০ টায় রফিক মিয়া (২৪) নামে এক মোবাইল ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের হাতে সোপদ করা হয়। আটক ছিনতাইকারী নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের আরজু মিয়ার পুত্র। এছাড়াও প্রতিটি পুজামন্ডপে সার্বক্ষনিক মনিটরিং করেছেন সার্কেল এ্যাডজুট্যান্ট শুভাশীষ চক্রবর্তী ও সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিন আহমেদ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, আনসার সদস্যগণ প্রতিটি পূজা মন্ডপে শতভাগ নিরাপত্তা বলয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন পূজামন্ডপ ঘুরে জিজ্ঞাসাবাদে আনসার সদস্যগণ বলেন, তারা রাত দিন পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করে করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মন্ডপের পূজা কমিটি আনসারদেরকে থাকার মত জায়গা অথবা খাবারের কোন প্রকার ব্যবস্থা করেন নাই। তারা না খেয়ে রাত জেগে নিরাপত্তা দিতে হয়েছে। আনসারগণ স্থানীয় প্রশাসন ও পূজা উৎযাপন কমিটির কাছে দাবী জানান আগামীতে যেন তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টির দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com