রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে রাতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা ॥ জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী রোজিনা আটক

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গভীর রাতে জালাল মিয়া নামের এক ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। আশংকাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বাহুবল সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। জানা যায়, ৪নং সদর ইউনিয়নের গ্রামের মদরিছ মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (৪২) সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১টার দিকে হঠাৎ অপরিচিত দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যার চেষ্টা করে। এ সময় জালাল মিয়া জেগে উঠলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে জালাল মিয়া অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জালাল মিয়ার স্ত্রী রোজিনাকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার জালাল মিয়ার স্ত্রী মোছাঃ রোজিনা আক্তার ছেলেকে তার বাবার বাড়ি উপজেলার মহব্বতপুর গ্রামে পাঠিয়ে দেন। আর ওই দিন রাতেই এ ঘটনা ঘটে। সূত্রে আরও জানা যায়, জালাল মিয়ার ঘর ভিতর থেকে তালাবদ্ধ ছিল। ঘটনার পর গেইটের তালা মোরগ রাখার ঘরে পাওয়া যায় এবং জালাল মিয়ার বিছানার পাশে মেইন সুইস থেকে ইলেকট্রিক তার লাগলো অবস্থায়ও পাওয়া যায়। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা প্রথমে তাকে ইলেক ট্রিক শর্ট দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় জালাল মিয়া ঘুম থেকে জেগে উঠলে তাকে অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করা হয়। জালাল মিয়ার শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের জানান, খবর পেয়ে তাৎক্ষিণক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু আলামত উদ্ধার প্রতিমা বিসর্জ্জনের পর পুনরায় জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com