শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভারতীয় বিপুল পরিমান গাঁজা চালানসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হল- উপজেলার গাজিপুর ইউনিয়নের গনকীরপাড় এলাকার মৃত আ: রাজ্জাকের পুত্র মোঃ আঃ খালেক (৪০) ও একই এলাকার সিএনজি চালক মৃত হাছান আলীর পুত্র মো. কাউছার মিয়া (২৬)। আটককৃতদের কাছ থেকে বিশেষ কায়দায় শুকনা পাতার গুঁড়ার মধ্যে লোকায়িত পলিথিনে কস্টেপ দিয়ে মোড়ানো ৭৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, শুক্রবার দুপুরে আটককৃত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর পুর্বে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের থানায় মামলা হয়। ওসি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে গাঁজা এনেছিল চক্রটি। পরে বাহক দিয়ে নানা কৌশলে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। যদিও পৌরসভা এলাকার হাতুন্ডা কলেজ রোড এলাকায় বৃহস্পতিবার রাতে চেকপোস্ট বসিয়ে সিএনজিসহ চালকসহ দুজনকে আটক করে উল্লেখিত পরিমান গাজা উদ্ধার করা হয়। ওসি বলেন, পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com