বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হরতাল কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সংহতি প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণঅধিকার পরিষদের গণসমাবেশসহ বিরোধীদলীয় সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে আগামীকালের বিরোধীদলীয় হরতাল কর্মসূচিতে সংহতি জানিয়েছে গণঅধিকার পরিষদ। এর আগে গতকাল শনিবার রাজধানীর পুরনো পল্টনে বেলা ৩টায় শুরু হওয়া গণঅধিকার পরিষদসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর অগণতান্ত্রিক ভাবে পুলিশ কর্তৃক অতর্কিত হামলা চালানো হয়।
উক্ত ঘটনায় নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
তিনি বলেন, ভিন্ন মত ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর এমন পৈশাচিকতা বরাবরই এদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তবে আমরা বিশ্বাস করি, এসব হামলা, নিপীড়ন-নির্যাতন ও কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই সরকার গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের আন্দোলনকে প্রতিরোধ করতে পারবে না। গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার আন্দোলনের বিজয় অত্যাসন্ন। আমরা এদেশের গণতন্ত্রকামী জনগণকে সাথে নিয়ে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেই থামবো।
একই সাথে আজ হরতাল কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তা পালন করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com