রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাছুলিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মোঃ সামছুল হক ও তার সহোদরের বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা করেছে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ১২ লাখ ১৪ হাজার টাকা আদায়ে বিবাদী করা হয়েছে তাঁর দুই ভাই মোঃ মোস্তফা কামাল ও মোঃ কুরবান আলী লিটনকে। সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামাণিক জয় বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মিটার চেকিং, অবৈধ ও বকেয়া সংযোগ বিচ্ছিন্নের জন্য শহরের মাছুলিয়া ব্রীজের পূর্বপাড় এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এসময় তারা ওই এলাকার মৃত হাজী আকবর আলীর ছেলে মোঃ সামছুল হকের বাড়িতে ব্যবহৃত প্রি-পেইড মিটারে ইনকামিং থেকে সরাসরি মিটার বাইপাস ও কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে ট্যারিফ বহির্ভূত মিটার দিয়ে অবৈধ ভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অটো গ্যারেজের ৫টি ব্যাটারীচালিত রিক্সা চার্জ এবং গভীর নলকূপের মাধ্যমে বাণিজ্যিক ভাবে দৈনিক প্রায় ৩ হাজার লিটার খাবার পানি উত্তোলন ও বোতলজাতকরণ কার্যক্রম দেখতে পান। ২০২২ সালের জানুয়ারি মাসে ওই প্রি-পেইড মিটার স্থাপনের পর থেকে অনুমোদিত লোড ১৫ কিলোওয়াট হিসেবে গত ২২ মাসে ১২ লাখ ৪০ হাজার ১২৪ টাকা বিদ্যুৎ ব্যবহার হওয়ার কথা থাকলেও রিচার্জ করা হয়েছে মাত্র ৯০ হাজার ৬৫০ টাকা। একই স্থাপনায় আরো একটি মিটারে বকেয়া রয়েছে ৩৫ হাজার ৬২৬ টাকা। এছাড়া আরো একটি মিটারে ২৯ হাজার ৭৭৪ টাকা বকেয়া রয়েছে। অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগটি তাৎক্ষনিক ভাবে বিচ্ছিন্ন করতে গেলে বাধা প্রদান করা হয়। এক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তারা ফিরে আসেন।
মামলায় উল্লেখ করা হয়, বিউবোর বিধি মোতাবেক সামছুল হক ও তাঁর ভাইদের কাছে ১২ লাখ ১৪ হাজার ৮৭৪ টাকা আদায়যোগ্য।
হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রশীদ জানান, অবৈধ ভাবে সে বিদ্যুৎ ব্যবহারসহ তার কাছে বকেয়া বিদ্যুৎ বিল পায় বিপিডিবি। তার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সরকারী কাজে বাঁধা প্রদান করে কর্মকর্তাদের হুমকি প্রদান করে। তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com