শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ৩৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরের পানিউমদায় ইয়াবা বিক্রিকালে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী সাহাব উদ্দিন (৩২) কে ৩৮০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সাহাব উদ্দিন (৩২)কে কাগারারে প্রেরণ করেছে। সাহাব উদ্দিন বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- শনিবার রাতে ইয়াবা বিক্রি করতে উপজেলার পানিউমদা ইউনিয়নের ছাতল গ্রামে যায় মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিন (৩২)। এসময় তার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহাব উদ্দিন (৩২)কে তল্লাশী করে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে জব্দকৃত ইয়াবাসহ সাহাব উদ্দিনকে থানায় নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী বলেন- ৩৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাহাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতি মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com