বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হরতাল পালিত

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত। সকাল থেকে জেলা সদর থেকে ঢাকা, সিলেটসহ কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সকালে বাইপাস সড়কে হরতালের সমর্থনে মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের শায়েস্তানগরে প্রধান সড়কে টায়ার জ¦ালিয়ে দেয় ছাত্রদল। বেলা ১১টার দিকে মিছিল নিয়ে মুখোমুখি হলে ছাত্রদল ও যুবলীগ নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বাইপাস সড়কে মিছিল শেষে পথ সভায় বক্তৃতা করেন মো. ওয়াহিদুজ্জামান, আলম্পনা চৌধুরী মাসুদ, জামিউর রহমান জামু, রায়েদ চৌধুরী রিংকু, শারাজ মিয়া, রাসেল মোল্লা, মেরাজ আহমেদ প্রমুখ। সদর থানার ওসি তদন্ত (দায়িত্বপ্রাপ্ত ওসি) রফিকুল ইসলাম জানান, মিছিল নিয়ে দুইপক্ষ মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি শান্ত আছে।
জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, দূরপাল্লার কোন গাড়ি ছাড়া হয়নি। এটি নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে। হরতালে গাড়ি ভাংচুর হলে কে দায় নেবে। তাই গাড়ি বন্ধ রাখা হয়েছে।
জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, আমরা শহরের মুসলিম কোয়ার্টার পয়েন্টে শান্তিপূর্ণ পিকেটিং করছিলাম। হটাৎ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসে আক্রমন করে। আমরা তাদের প্রতিরোধ করেছি। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি বলেন, জনগনের জান মাল রক্ষায় আমরা রাস্তায় আছি। সকালে মিছিল ও মোটরসাইকেল শোডাউন দিয়েছি। কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা আমাদের দেখেই দৌড়ে পালিয়ে যায়। এখানে কোন ধাওয়া পাল্টা ধাওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com